চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিক আকিমুল ইসলামের মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জিটিভি ও দৈনিক আমাদের সময়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং দৈনিক খাস খবরের জীবননগর ব্যুরোপ্রধান সাংবাদিক আকিমুল ইসলামের মা।
তার মৃত্যুতে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিক ও জীবননগর প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।
কেকে/ এসএমএন