মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       
দেশজুড়ে
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকার গোডাউন মোড়সংলগ্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘরটি মরহুম আব্বাস আলী ওরফে কাঙ্গালুর বাড়ির পশ্চিম পাশে অবস্থিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজাউল হক।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মজুত করার কথা স্বীকার করেছেন। পরে এসব মাদক সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছে এসআরবি।

এসএম রেজাউল হক বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালী বা কৌশলীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   হেরোইন উদ্ধার   মাদক কারবারি গ্রেপ্তার   এসআরবি অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close