মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       
দেশজুড়ে
ডোমারের শিক্ষাবীদ ওয়ালিয়ার রহমান আর নেই
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ৩:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ওয়ালিয়ার রহমান আর নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওয়ালিয়ার রহমান পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়ার আব্দুল জলিলের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডোমার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে মুক্তিযোদ্ধা দলের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার স্মৃতিচারণ করে বলেন, ওয়ালিয়ার রহমানকে সঙ্গে নিয়ে তারা ডোমার উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। তার সাংগঠনিক দক্ষতায় অল্প সময়ের মধ্যেই ডোমারে বিএনপি জনপ্রিয়তা অর্জন করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তারা একসঙ্গে নেতৃত্ব দিয়েছেন। দলের দুর্দিনে তার সহযোগিতায় বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা সম্ভব হয়েছিল। এর ধারাবাহিকতায় ডোমার কলেজ সংসদ নির্বাচনে ছাত্রদল একাধিকবার জয়লাভ করে।

ওয়ালিয়ার রহমানের সাবেক ছাত্র আব্দুল্লাহ ইবনে খালিদ সোহেল বলেন, ওয়ালিয়ার স্যার ছিলেন অসাধারণ একজন শিক্ষক। অনেক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীকে তিনি বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়াতেন। তার অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন।

শিক্ষাবিদ ওয়ালিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। শোক জানিয়েছে ডোমার উপজেলা বিএনপি ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার।

মঙ্গলবার বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close