মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       
দেশজুড়ে
সিরাজগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন দুই ভাই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে তারা শেখ ওরফে তারা খলিফা (৪২) এবং তার ছোট ভাই মো. ইয়ামিন শেখ (২৩)। তারা ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইয়ামিন শেখ সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, তারা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গঞ্জের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বলীগ-ছাত্রলীগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close