মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      
দেশজুড়ে
শেরপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শাহিন আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

থানায় দেওয়া এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে দুই বছরের শিশুটি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে দাদা-দাদির কাছে থাকে। অভিযুক্ত শাহিন আলম মৃত আসমত আলী শেখের ছেলে এবং তাদের প্রতিবেশী।

অভিযোগে বলা হয়, গত ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি খেলতে বাড়ির বাইরে যায়। এ সময় শাহিন আলম বিস্কুটের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নেন। পরে দুপুর ১টার দিকে বসতবাড়ির পেছনে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির কান্না শুনে তার দাদি নাছিমা বেগম (৫০) ঘটনাস্থলে পৌঁছালে শাহিন পালিয়ে যান।

২০ নভেম্বর শিশুটির দাদা ও স্থানীয় লোকজন শাহিনকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি ঘটনার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্ত শাহিনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মিঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুটির দাদি নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, এ ঘটনায় অভিযুক্ত শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   শিশু নির্যাতন   যৌন নির্যাতনের অভিযোগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close