মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মদসহ আটক চার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১২৪ লিটার চোলাই বাংলা মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিএইচপি মোড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া থেকে আসা একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে মদগুলো উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. সাইফুল ইসলাম (১৮), ঈদগাঁওয়ের মো. নয়ন (২৫), কক্সবাজার সদর উপজেলার মো. ইলিয়াস (২৭) এবং নাইক্ষ্যংছড়ির মো. আনোয়ার কালাম (২২)।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ১২৪ লিটার মদসহ চারজনকে আটক এবং পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।’ 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক কারবারে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বাইশারী   নাইক্ষ্যংছড়ি   চোলাই মাদক   মাদকবিরোধী অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close