মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
কক্সবাজার সৈকতে গাঁজাসহ আটক যুব
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকত ও সংলগ্ন ঝাউবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। একই অভিযানে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে আরও দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সহকারী পুলিশ সুপার ফাহিম ফয়সালের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান আতাহারের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মো. মমিন হোসেন (২৩) নামের এক যুবকের কাছ থেকে চার পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার কামালপুর গ্রামের মো. জহুরুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এ ছাড়া গণউপদ্রব সৃষ্টির অভিযোগে দুজনকে দণ্ডবিধির ২৯০ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। অন্য আটজনের তথ্য সংরক্ষণ করে ভবিষ্যতে সৈকতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

পর্যটকদের নিরাপত্তা ও সৈকতের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার সৈকত   গাঁজাসহ আটক   ট্যুরিস্ট পুলিশ   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close