মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পটিয়া জিমনেশিয়াম হচ্ছে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়ামকে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পটিয়া পৌরসদরের ক্লাব রোডে জিমনেশিয়াম প্রাঙ্গণে এ কাজের উদ্বোধন করা হয়।

১৯৭৯ সালের ৯ জুন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘যুব গোষ্ঠী ভবন ও ব্যায়ামাগার’ নামে জিমনেশিয়ামটি উদ্বোধন করেন এবং স্থায়ী জায়গা বরাদ্দ দেন। দীর্ঘদিন বেদখলে থাকা জায়গার প্রায় ৯ শতক সম্প্রতি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উদ্ধার করা হয়েছে। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম বলেন, ‘জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ জিমনেশিয়ামকে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি শেষ হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন বেদখলে থাকা জিমনেশিয়ামের প্রায় ৯ শতক জায়গা উপজেলা ক্রীড়া সংস্থার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।’ 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 






আরও সংবাদ   বিষয়:  পটিয়া   জিয়াউর রহমান   স্পোর্টস কমপ্লেক্স   সীমানাপ্রাচীর নির্মাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close