মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
ভেড়ামারায় তিন ঘরে আগুন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ির তিনটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ করেছেন বাড়ির মালিকের পরিবার। আগুনে একটি গরুও পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম দামুকদিয়া গ্রামের রাকিবের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাকিবের স্ত্রী তানিয়া খাতুনের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরের পেছনে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। পরে ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা ও তার সদ্য বিবাহিত মেয়ের স্বর্ণালংকার নিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কাও রয়েছে।’    

কেকে/ এসএমএন  



আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   কুষ্টিয়া   অগ্নিকাণ্ড   সিঁদ কেটে চুরি   স্বর্ণালংকার চুরি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close