মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
উখিয়ায় যুবককে অপহরণ করে ফাঁকা গুলি, আহত অবস্থায় উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরএসও সদস্যদের বিরুদ্ধে। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ক্যাম্প-১২-এর সিআইসি কার্যালয়ের পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে মো. আলম (২২) নামের ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। 

বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, আরএসও সদস্য রিয়াজ রিদুয়ান, হামিদউল্লাহসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আলমকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ। ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এসআই জয়দ্রত চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প-১১ ও ১২-এর বিভিন্ন ব্লকে তল্লাশি চালায়। একপর্যায়ে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আলমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, অপহরণকারীরা আলমের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে। উদ্ধারের পর তাকে ক্যাম্প-১২-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার হওয়া আলম ক্যাম্প-১২’-এর এফ-৯ ব্লকের (নতুন ব্লক ডি-৩) বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।

এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪৯৮, তারিখ ২৪ নভেম্বর ২০২৬। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

৮ এপিবিএন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   রোহিঙ্গা ক্যাম্প   অপহরণ   ৮ এপিবিএন   কক্সবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close