নিরাপদ মাতৃত্ব নিশ্চিত ও প্রসূতি মায়েদের জরুরি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা বিষয়ক পিপিএইচ ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এতে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি সংস্থা জেএসআই ও গ্রীন হিলের এমআইএইচআর প্রকল্প।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। অনুষ্ঠানে চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে প্রসবোত্তর রক্তক্ষরণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ। পরে হাসপাতালের লেবার রুমে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণে বাস্তবভিত্তিক পিপিএইচ ড্রিল পরিচালনা করা হয়।
কেকে/ এসএমএন