মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
রাজশাহীতে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৫৬
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, বিস্ফোরক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এসব অভিযান পরিচালনা করে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার ৫৬ জনের মধ্যে বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৩৮ জন রয়েছেন। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ১৩ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে তিনজন এবং ডিবি ও অন্যান্য অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ৫০ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন ও ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে পাঁচজনকে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ২০০ থেকে ৫০০ টাকা জরিমানা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   রাজশাহী মহানগর পুলিশ   গ্রেপ্তার   মাদকবিরোধী অভিযান   মাদক কারবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close