মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশু বাঁধনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
নিহত শিশুকে নিয়ে স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি।

নিহত শিশুকে নিয়ে স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি।

​মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু (৫) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সদরের ধুপুড়িয়া কুন্ডু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

বাঁধন কুন্ডু এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুন্ডুর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে মিজানুর রহমান কাবুলের পুকুরে পড়ে যায় বাঁধন। একপর্যায়ে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

​মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনেন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

​একমাত্র বা ছোট্ট সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ শিশু বাঁধনের এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা; পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুরে পুকুর   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close