মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
শিবপুরে মাথায় গুলি করে যুবককে হত্যা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া (৩৬) নামে যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠুরের কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আলম। পথে প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথার পেছনে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা আসিফ মিয়া এ হত্যাকাণ্ডের পেছনে প্রতিবেশী অনিক মিয়াকে দায়ী করে বলেন, ‘গতকাল সকালে প্রতিবেশী মোন্তাজ উদ্দিনের ছেলে অনিক মিয়ার সঙ্গে আমার চাচা আলম মিয়ার ঝগড়া হয়। রাতে অনিক মিয়া আমার বড় চাচাসহ দুই চাচাকে হত্যার হুমকি দেয়। আমাদের ধারণা, অনিক মিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার চাচাকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান বলেন, ‘হত্যার রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

কেকে/ এসএমএন 
 


আরও সংবাদ   বিষয়:  শিবপুর   নরসিংদী   গুলিতে হত্যা   যুবক নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close