সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
অর্থনীতি
ন্যূনতম মজুরির প্রস্তাব মালিকপক্ষের, এখনই প্রকাশ নয়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোশাকশিল্পে শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবটি আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভা শুরু হয়। সভা চলাকালে বিকেলে এক ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটা বেআইনি হয় বা অবাস্তব হয়।’

সভা এখনো চলমান জানিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘নামাজের বিরতি ও সাংবাদিকদের ব্রিফিংয়ের জন্য সাময়িকভাবে সভা মুলতবি রাখা হয়েছে। উভয় পক্ষের মধ্যে প্রস্তাব নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি চলছে। আলোচনা শেষ না হওয়ায় এখনই মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা সম্ভব নয়।’ 

সভা শেষে প্রস্তাবটি জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদেরকে একটা দিন সময় দেন। এমন হতে পারে, আমরা আগামীকাল সভা করতে পারি।’

সভায় শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ন্যূনতম মজুরি   মজুরি বোর্ড   পোশাক শ্রমিক   তৈরি পোশাকশিল্প   মালিকপক্ষের প্রস্তাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close