রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
অর্থনীতি
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 

রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। 

তবে বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষাপটে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকেরা নিজ নিজ কারখানায় যাচ্ছেন। কারখানার প্রবেশপথে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে এবং তারা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। এর আগের কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনের ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় শ্রমিকদের কাজে অনুপস্থিতির কারণে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।’ 

শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   নিম্নতম মজুরি   সাভার   আশুলিয়া   পোশাক কারখানা   শ্রমিক অসন্তোষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close