ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্যের এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সিনিয়র সহসভাপতি হয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম।
নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু।
কমিটির চার সহসভাপতি হলেন আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা সিদ্দিকা আন্না, স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির এবং বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. শাহাদাত হোসেন।
পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী আমিন চৌধুরী, শামীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শামীম, রবি আজিয়াটা লিমিটেডের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বিভাগের পরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার নূর আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রনি ইসলাম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন গবেষণা সম্পাদক হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ইন্টারটেক বাংলাদেশের হেড অব হার্ডলাইনস অ্যান্ড এফঅ্যান্ডএস কাজী আহামাদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দ্য সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. তাহসিন উল ফারহান, ক্রীড়া সম্পাদক হিসেবে মটোরোলা বাংলাদেশের সেলস ডিরেক্টর আসিফুর রহমান খান, প্রকাশনা সম্পাদক হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশের হেড অব সাপ্লাই চেইন হাসিন বুলবুল ফেরদৌস।
এ ছাড়া সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন জনতা ব্যাংক পিএলসির এসপিও মো. গোলাম মোস্তফা, সহকারী সমাজকল্যাণ সম্পাদক এমআরকের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক নেক্সটজেন গ্রিনের প্রতিষ্ঠাতা ও সিইও এরিকা শুভ্রা হালদার এবং সহকারী প্রকাশনা সম্পাদক বিপিও সার্ভিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. সাদ্দাম হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ মোজাম্মেল হক তুষার এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঢাকা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেখ তানভীর আহমেদ।
নবগঠিত কমিটি ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ এবং সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করবে। পাশাপাশি শিক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধন, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মের পেশাগত বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেবে।
ক্লাবের প্রত্যাশা, ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সম্মিলিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
কেকে/ এসএমএন