দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। ঘোষিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এর প্রভাবে সার্বিক বাজার পরিস্থিতি ও স্বর্ণের মূল্য সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের অলংকার কিনতে এর সঙ্গে মজুরি যুক্ত হবে। এর আগে গত ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা নয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।
কেকে/সাশ