বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      
দেশজুড়ে
উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি ডাম্পার জব্দ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া রেঞ্জের হাতিমুরা এলাকা থেকে ডাম্পারটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিমুরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগের একটি দল। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ডাম্পারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আ. মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেঞ্জের স্টাফ আ. কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন।

বন বিভাগ জানিয়েছে, জব্দ করা ডাম্পারটির মালিক এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বালুভর্তি ডাম্পার জব্দ   উখিয়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close