বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
আইন-আদালত
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, র‍্যাবের কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে তৎকালীন র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের অনুমতি প্রয়োজন হতো। ২০১৪ সালের মার্চে র‍্যাব সদর দপ্তরের এক সম্মেলনে তিনি তারেক সাঈদকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, সাত খুনের ঘটনায় প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। পরে সাতজনকে হত্যা করে মরদেহের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।

তিনি জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণ ও হত্যার বিষয়ে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।

জিয়াউল আহসানকে এ মামলায় আসামি না করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে মামলার বিচার হয়েছে। সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম ও দায়িত্বের বিষয়টি উঠে এলেও তাকে আসামি করা হয়নি। তবে এ কারণে সম্পন্ন বিচারপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জের সাত খুন   জিয়াউল আহসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close