সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
আইন-আদালত
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু এবং কর্মঘণ্টা শেষ হওয়ার আগে যৌক্তিক কারণ ছাড়া কার্যক্রম বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিতি, এজলাসের সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। কেউ কেউ সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ছাড়ছেন। আবার অনেকে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না এবং সময় শেষ হওয়ার আগেই কার্যক্রম সমাপ্ত করছেন।

এতে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। মামলাজট নিরসন, বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ব্যবহার জরুরি বলেও এতে বলা হয়েছে।

সার্কুলারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়ে বলা হয়েছে, প্রত্যেককে কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব করা যাবে না। পাশাপাশি নির্ধারিত সময়ে বিচারিক কার্যক্রম শুরু করে এজলাসের পূর্ণ সময় ব্যবহার করতে হবে এবং যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।

নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণের অভিযোগ বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সার্কুলারে সতর্ক করা হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সুপ্রিম কোর্ট   অধস্তন আদালত   বিচারকদের নির্দেশনা   বিচার বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close