বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
স্বাস্থ্য
হামে ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু, মোট ১,৩৭১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এ হিসাব জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি সাত শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ শিশু।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জন। একই সময়ে আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫।

হাসপাতালে ভর্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ২৫ নভেম্বরের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬০ জন রোগী ভর্তির তথ্য পাওয়া গেছে। তবে ২৬ নভেম্বরের প্রতিবেদনে নতুন করে হাসপাতালে ভর্তির সংখ্যা উল্লেখ করা হয়নি।

হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের সংক্রমণ   শিশুমৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর   বাংলাদেশে হাম পরিস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close