বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
জাতীয়
সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি দল বা রাজনৈতিক কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে আগামী শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো ঘোষণা ও তা কার্যকর করার প্রক্রিয়া ঘিরে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এ পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলনের নামে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নতুন মজুরি কাঠামো কার্যকরের আগে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন এবং উৎপাদন স্বাভাবিক রাখাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ অবস্থায় শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close