বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
জাতীয়
বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম
সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও লিয়ার্দো।

সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও লিয়ার্দো।

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় হওয়া, পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।’

২১-২৫ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করেন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে সার্জিও লিয়ার্দো ২১-২৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। সফরকালে রোববার (২২ নভেম্বর) তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আগমন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

সফরকালে সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের (কমচিট) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সুমন আল মুকিত আরও জানান, সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন।

সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়। 

সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ), রোস্পেস টেকনোলজি, সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) ও জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। 

সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) তিনি বাংলাদেশ ত্যাগ করেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ সফর   ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close