মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       ● শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা: চিফ প্রসিকিউটর      ● মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৮ কারখানায়      ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      
জাতীয়
সিসিটির নতুন অপারেটর এভারেস্ট, শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়
​জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের ছয় বছরের অধ্যায়ের অবসান ঘটেছে। টার্মিনালটির নতুন অপারেটর হিসেবে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর মধ্যরাত থেকেই নতুন অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

​নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবালয়ের চবক শাখার সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ২৪ নভেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য অপারেটর নিয়োগ দেওয়া হলো।

​বন্দর সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সিসিটি পরিচালনার বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর দরপত্র কেনা এবং ১৯ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে সবচেয়ে কম ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এ ছাড়া বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর দেয়।

​সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে। অন্যদিকে, দরপত্রে অংশ নেওয়া শামীম এন্টারপ্রাইজ ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের বিরুদ্ধে বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা না দেওয়া এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।

​দ্রুততম সময়ে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে আপত্তি তুলেছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। ১৮ নভেম্বর খবর পেয়ে ১৯ নভেম্বরের মধ্যে কাগজপত্র গুছিয়ে দরপত্রে অংশ নেওয়া অসম্ভব ছিল বলে বন্দরের অনেক অপারেটরই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

​দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ তুলেছে বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকও। প্রতিষ্ঠানটির দাবি, ১৮ নভেম্বর আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংক লেনদেনের সময় শেষ হয়ে যাওয়ায় তারা শিডিউল কিনতে পারেনি। এ বিষয়ে সময়সীমা ১০ দিন বাড়ানোর আবেদন করলেও বন্দর কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

​অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, পিপিআর অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে এবং বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। 

তিনি বলেন, গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, যা সোমবার শেষ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল যাতে অচল হয়ে না পড়ে, সে জন্য সরকারের নির্দেশনায় দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

​উল্লেখ্য, ৪৫০ মিটার দৈর্ঘ্যের সিসিটি জেটিতে একই সময়ে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা যায়। গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সিসিটির নতুন অপারেটর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close