বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      
রাজধানী
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ এবং পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় আলোচনায় আসেন তার মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। একই সঙ্গে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সোচ্চার ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করতেন।

তবে কোন মামলায় এবং ঠিক কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাবেক এমপি আনার   ডরিন   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close