বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
দখলমুক্ত মিরপুর-১০ ফুটপাত, হকারদের ফের উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখল করে বসা হকারদের আবারও উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় প্রশাসক বলেন, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে তা পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি আবারও বিভিন্ন ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করেন। খবর পেয়ে প্রশাসক নিজেই উচ্ছেদ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে প্রশাসক মিরপুর-১০ ফুটওভার ব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মিরপুর-১০ ফুটপাত   উচ্ছেদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close