সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      ● এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ      ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      
রাজধানী
২৩ দিনে বিমানবন্দরে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৬
মাহফুজুল আলম খোকন, উত্তরা (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রায় ১৪ কেজি স্বর্ণ ও স্বর্ণসদৃশ পদার্থ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ছয়জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি নজরে আসে কর্মকর্তাদের। সকাল সাড়ে ৮টার দিকে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার লাগেজ স্ক্যান ও শরীর তল্লাশি করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী শরীরে স্বর্ণবার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার শরীর থেকে স্কচটেপে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাস্টমস ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন দুটি পৃথক অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে এক যাত্রীর কাছ থেকে তিনটি ডিম আকৃতির লিকুইড গোল্ড পাওয়া যায়। বাকি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

১৩ নভেম্বর তিনটি পৃথক চালানে ১৭১, ৩০০ ও ২০০ গ্রাম স্বর্ণবারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। শুল্কমুক্ত সুবিধার আওতায় ১০০ গ্রাম বাদ দেওয়ার পর অতিরিক্ত স্বর্ণের পরিমাণ দাঁড়ায় ৪৭১ গ্রাম।

১৫ নভেম্বর এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ পদার্থ উদ্ধার করা হয়। ডিম আকৃতির বস্তু ও পেস্ট আকারে থাকা এসব পদার্থ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়।

এরপর ২১ নভেম্বর বিমানবন্দরের অ্যারাইভাল ক্যানোপি-২ এলাকার বহির্গমনপথের কাছে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ২৩ নভেম্বর ২ কেজি ১০৬ গ্রাম স্বর্ণবার উদ্ধারের মধ্য দিয়ে চলতি মাসে বিমানবন্দরে উদ্ধার হওয়া স্বর্ণ ও স্বর্ণসদৃশ পদার্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কেজি ৮০৫ গ্রাম। এসব ঘটনায় অন্তত ছয়জন আটক বা গ্রেপ্তার হয়েছেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   স্বর্ণ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close