ঢাকা উত্তর সিটির মিরপুর-১০’-এ পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকা নর্থ সিটি ককর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি পরিচলনায় পরিচালিত অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত করতে ডিএনসিসি কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. শফিকুল ইসলাম খান।
উল্লেখ্য, শুক্রবার (২০ অক্টোবর) মিরপুর-১০’-এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনগণের ফুটপাত জনগণ হাত তুলে দেওয়া হয়েছিল।
জনগণের প্রশংসিত এই পদক্ষেপ বাধাগ্রস্ত গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করে এবং আজ খবর পেয়ে প্রশাসক নিজে এসব হকারদের উচ্ছেদ করে আবারও মিরপুর-১০ হকার মুক্ত করা হয়েছে।
অভিযানে প্রশাসক মিরপুর-১০-এর ফুট ওভার ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
কেকে/এমএ