শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      
রাজধানী
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁদের সঙ্গে কী নিয়ে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুপিয়ে হত্যা   ওয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close