শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
স্বাস্থ্য
রক্তে কম হিমোগ্লোবিন কোন রোগের লক্ষণ?
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রক্তে হিমোগ্লোবিন কমলেই কি দেহে আয়রনের ঘাটতি? মহিলা, কিশোরী ও শিশুদের মধ্যে রক্তাল্পতার প্রায় অর্ধেক ক্ষেত্রে আয়রনের অভাবই একমাত্র কারণ নয়। বরং সংক্রমণ, কিডনির অসুখ, বংশগত রক্তের রোগ থেকে শুরু করে দীর্ঘস্থায়ী প্রদাহের মতো সমস্যাও কমিয়ে দিতে পারে হিমোগ্লোবিনের মাত্রা। ফলে শুধু আয়রন খেয়ে সমস্যার সমাধান খুঁজলে আড়ালেই থেকে যেতে পারে আসল অসুখ।

এক সমীক্ষা অনুযায়ী, সন্তানধারণে সক্ষম মহিলাদের ৫৫ দশমকি ৯ শতাংশ, কিশোরীদের ৪৬ দশমিক ৩ শতাংশ এবং ১২-৫৯ মাস বয়সি শিশুদের ৪১ দশমিক ৮ শতাংশ রক্তাল্পতায় ভুগছে। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ৬ শতাংশ। স্তন্যদানকারী মায়েদের মধ্যে ৫৮ দশমিক ১ শতাংশের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। আয়রনের ঘাটতি যদি মাত্র অর্ধেকক্ষেত্রে দায়ী হয়, তা হলে বাকি রোগীদের রক্তাল্পতার কারণ খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ।

আয়রন নয়, দায়ী হতে পারে যে অসুখ :

ম্যালেরিয়া, যক্ষ্মা ও দীর্ঘস্থায়ী সংক্রমণ শরীরে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ায় বাধা দিতে পারে। কিছু সংক্রমণে এই কণিকা দ্রুত নষ্ট হয়। পরজীবী সংক্রমণের কারণে রক্তক্ষরণও হতে পারে। ফলে শুধু আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট খেলেই এমন রক্তাল্পতা সারে না।

দীর্ঘস্থায়ী প্রদাহের কারণেও শরীরে আয়রনের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হয়। শরীরে আয়রন মজুত থাকলেও তা অস্থিমজ্জায় পৌঁছতে পারে না। অথচ সেখানেই তৈরি হয় লোহিত রক্তকণিকা। একে বলা হয় অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। কিডনির অসুখও গুরুত্বপূর্ণ কারণ। ক্ষতিগ্রস্ত কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন হরমোনের উৎপাদন কমে গেলে অস্থিমজ্জা পর্যাপ্ত রক্তকণিকা তৈরি করতে পারে না।

এ ছাড়া থ্যালাসেমিয়া ও সিকল সেল ডিজিজের মতো বংশগত রক্তের রোগে হিমোগ্লোবিনের গঠন বা উৎপাদনে সমস্যা হয়। শরীরে আয়রনের ঘাটতি না থাকলেও দেখা দিতে পারে অ্যানিমিয়া। মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব, গর্ভাবস্থা ও প্রসবের সময় রক্তক্ষরণও রক্তাল্পতার ঝুঁকি বাড়ায়। পাকস্থলী বা অন্ত্রে দীর্ঘদিন রক্তক্ষরণ হলেও একই সমস্যা হতে পারে।

বি-১২’-এর ঘাটতি থাকলেই অ্যানিমিয়া নয় :

লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি-১২ ও ফোলেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমীক্ষায় দেখা গিয়েছে, সন্তানধারণে সক্ষম মহিলাদের ৫৭ দশমিক ৪ শতাংশ ও কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের শরীরে বি-১২’-এর ঘাটতি রয়েছে।

কিন্তু আশ্চর্যের বিষয়, রক্তাল্পতায় আক্রান্ত ও আক্রান্ত নন- দুই গোষ্ঠীর মধ্যেই এই ঘাটতির হার প্রায় সমান। ফোলেটের ক্ষেত্রেও একই প্রবণতা। অর্থাৎ, ঘাটতি ব্যাপক হলেই যে সেটি রক্তাল্পতার প্রধান কারণ, তা নয়।

জরুরি পরীক্ষা :

আয়রনের অভাবজনিত রক্তাল্পতায় সাপ্লিমেন্ট অত্যন্ত জরুরি। কিন্তু হিমোগ্লোবিন কমলেই পরীক্ষা না করে আয়রন খাওয়া ঠিক নয়। তাতে সংক্রমণ, কিডনির অসুখ বা বংশগত রক্তের রোগের মতো আসল কারণ অজানাই থেকে যেতে পারে।

আইসিএমআর-এনআইএনের পরামর্শ, বয়স, শারীরিক অবস্থা ও রোগের কারণ বুঝে চিকিৎসা করা প্রয়োজন। শুধু হিমোগ্লোবিন কমেছে কি না, তা নয়, চিকিৎসার পর তার মাত্রা বাড়ছে কি না, সেটিও নিয়মিত পরীক্ষা করা জরুরি। চিকিৎসকদের পরামর্শ, রক্তাল্পতার চিকিৎসায় সবার জন্য এক ওষুধ নয়, প্রয়োজন সঠিক রোগ নির্ণয়।

সূত্র : প্রতিদিন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রক্তে কম হিমোগ্লোবিন   রোগের লক্ষণ?  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close