বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয়ের কোনো বিকল্প নেই। সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানবিক মূল্যবোধ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে হবে। তা না হলে সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্ব কমবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীগত ও ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে রাখতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে দেশ নিজের মর্যাদা ও সক্ষমতা নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।
কেকে/সাশ