শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
জাতীয়
শিশুদের পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলা এবং কেউ যেন খেলাধুলা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। 

এ সময় তাদের খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান। তিনি বলেন, ‘নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।’  

শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়েও তাদের উৎসাহিত করেন।

এ সময় শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   শিশু-কিশোর   শিশুদের খেলাধুলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close