বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      
প্রিয় ক্যাম্পাস
ইবি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তারিক, সাধারণ সম্পাদক ইকবাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের (আইইউএফএ) ২০২৫-২৬ কার্যনির্বাহী সেশনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তারিক মো. সফিউল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন খান।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

কমিটিতে সহসভাপতি হিসেবে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চারজন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নূর-ই-আলম দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে কার্যকরী সদস্য রয়েছেন নয়জন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান বলেন, ‘সবার সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন।’ 

সভাপতি তারিক মো. সফিউল আলম বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় আইইউএফএকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ইসলামী বিশ্ববিদ্যালয়   ফুটবল অ্যাসোসিয়েশন   শিক্ষার্থী   নতুন কমিটি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close