বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      
প্রিয় ক্যাম্পাস
১২ ডিসেম্বর কুবিতে আসছেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ১২ ডিসেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাইম ভূঁইয়া।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. আবু বাকের মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী এবং এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফের।

এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা মহানগর এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজনের বিষয়ে নাইম ভূঁইয়া বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বর বরণ করে নেওয়া হবে। আশা করি, এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাব।’

জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতেই এ আয়োজন করা হচ্ছে। নতুন শিক্ষার্থীদের আপ্যায়নের পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কুবি   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close