সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
প্রিয় ক্যাম্পাস
চবিতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন ভয়েস অব স্টুডেন্টস। 

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির যৌথ উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, লেডিস ঝুপড়ি ও রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।   

কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সচেতন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হাসান। এ সময় তিনি মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

ভয়েস অব স্টুডেন্টসের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘মাদক একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা ও নিজেদের বিকাশে মনোনিবেশ করতে পারবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনায় ভয়েস অব স্টুডেন্টস ধারাবাহিকভাবে কাজ করে যাবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি বলেন, ‘মাদক প্রতিরোধ কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু নাসিম, অর্থ সম্পাদক আরাফাত রিয়াদ, লজিস্টিক সেক্রেটারি ওসমান গনি, মাল্টিমিডিয়া সেক্রেটারি ফরহান এবং কার্যনির্বাহী সদস্য আবরার রহমান ও শামীম আহম্মেদ।

আয়োজক সংগঠনটি জানায়, মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় সচেতনতা, প্রশাসনিক তৎপরতা ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   মাদকবিরোধী কর্মসূচি   ভয়েস অব স্টুডেন্টস   মাদকমুক্ত ক্যাম্পাস   চবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close