শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
প্রিয় ক্যাম্পাস
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক শোডাউন
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবাদী বাইক মিছিল করেছে ছাত্রদল।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের নেতৃত্বে ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট থেকে চবির বিভিন্ন হল, প্রশাসনিক ভবন ও টিচার্স ক্লাব হয়ে লেডিস ঝুপড়ি গেয়ে শেষ হয়।  
‎
‎মিছিল শেষে সমাবেশে মো. ইয়াসিন বলেন, ‘সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রুখে দিতে চবি ছাত্রদল সর্বদা প্রস্তুত।’
‎
সমাবেশে আরও বক্তব্য রাখেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  চবি   আওয়ামী লীগের নৈরাজ্যে   ছাত্রদলের শোডাউন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close