চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) স্পোর্টস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহিদুল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমন হোসেন।
শনিবার (২১ নভেম্বর) রাতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিদুল ইসলাম শুভকে সভাপতি এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ক্লাবটির আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ক্লাবের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাহিদুল ইসলাম শুভ বলেন, ‘স্পোর্টস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য হবে ক্লাবকে একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে।’
‘পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে একটি প্রাণবন্ত ও সফল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বলে আশা রাখি।’
আইইআর স্পোর্টস ক্লাব গত দুই বছর ধরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন ক্রীড়াবিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কেকে/ এসএমএন