শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
প্রিয় ক্যাম্পাস
তারেক রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ করল হাবিপ্রবি ইউট্যাব
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর দিনাজপুর সদর উপজেলার উত্তর ভবানীপুর ইসলামগাজী ফুরকানিয়া হাফিজিয়া নুরানী মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা, হাবিপ্রবি ইউট্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা, ইউট্যাবের ট্রেজারার অধ্যাপক মো. মামুনার রশিদ, অধ্যাপক ড. এরফান আলী খোন্দকার, অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি এহসানুল কবির অর্ণব ও সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ইসলাম রিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   হাবিপ্রবি   ইউট্যাব   এতিমদের খাবার বিতরণ   দোয়া মাহফিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close