রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, পায়রা ও বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। 

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।

পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

পরে প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপাচার্য বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। আগামী বছরের জন্য এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ইসলামী বিশ্ববিদ্যালয়   প্রতিষ্ঠাবার্ষিকী   বিশ্ববিদ্যালয়   কুষ্টিয়া   শিক্ষা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close