সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
প্রিয় ক্যাম্পাস
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমতা ও বৈচিত্র্য নিয়ে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৭:১৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সমতা, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বাড়াতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) ইংরেজি বিভাগ। 

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ‘বিয়ন্ড দ্য মার্জিনস: ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ফর অল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘জাগরণ (সচেতনতা): ডব্লিউইউবি সংবেদনশীলতা ও বৈষম্যবিরোধী প্রচারণা’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরাই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য। উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য-লিঙ্গ সমতা এবং ১০ নম্বর লক্ষ্য-অসমতা হ্রাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চবিষয়ক ডিন ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. কিউ. এম. শফিউল আজম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে. চৌধুরী সামাজিক অসমতা দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে সবার সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকরা লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতা এবং সমান অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ আয়োজন তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরিতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ইংরেজি বিভাগ পোস্টার তৈরির প্রতিযোগিতারও আয়োজন করে। এতে শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে অংশ নেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নৃগোষ্ঠীগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তায় লিঙ্গভিত্তিক পক্ষপাত, অনলাইন সহিংসতা ও ডিজিটাল নিরাপত্তা, শরণার্থীদের অধিকার, অভিবাসন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য ও অসমতার বিরুদ্ধে সোচ্চার দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইংরেজি বিভাগ।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ   ডব্লিউইউবি   জাগরণ সেমিনার   সামাজিক সমতা   বৈষম্যবিরোধী প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close