শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
প্রিয় ক্যাম্পাস
প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুপ্রতীক
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স (সিএটিএ-আর্থ ২০২৬)’ শীর্ষক জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

প্রতিযোগিতায় সুপ্রতীককে ৫০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিসিএইচপিইউর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবির, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশনের ড. মিখাল ক্রেজা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নিজের অনুভূতি জানিয়ে সুপ্রতীক বলেন, ‘এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’-এ উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁরা তাঁদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমার সুপারভাইজার অমিত দত্ত স্যার, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’

পুরস্কারজয়ী ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাবে উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের পরিবর্তন তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটি ইউজিসির অর্থায়নে পরিচালিত ‘টাইডস অব কলাপ্স : এ কলাপসোলজিক্যাল ইনকোয়ারি ইনটু স্যালিনিটি ইনট্রুশন, শ্রিম্প অ্যাকুয়াকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণার দৃশ্যভিত্তিক উপস্থাপনা। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে পরিচালিত মাঠপর্যায়ের গবেষণায় উঠে এসেছে, মিঠাপানির সংকট ও লবণাক্ততা স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা, মানসিক চাপ, অভিবাসন, সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক বৈষম্যের সঙ্গে গভীরভাবে জড়িত।

গবেষণায় দেখা গেছে, পানির সংকটে নারীদের পানি সংগ্রহে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এবং গৃহস্থালি ও পরিচর্যার বাড়তি দায়িত্ব নিতে হয়। এতে তাদের আয়ের সুযোগ কমে যায় এবং বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়।

কেকে/ এসএমএন 













আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়   প্রামাণ্যচিত্র   জলবায়ু পরিবর্তন   উপকূলীয় সংকট   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close