রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
রাকসুর দাবিতে ১৩ দিন ধরে অবস্থান, অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ১৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা। এ কর্মসূচির মধ্যে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন-১’-এর সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

১৭ নভেম্বর শুরু হওয়া এ কর্মসূচি রোববার (২৯ নভেম্বর) ১৩তম দিনে গড়িয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না আসায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘তাদের সহযোদ্ধা জিহাদ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।’ 

রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘অডিট কমিটির প্রতিবেদন পাওয়ার পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘রাকসুর ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য দুই দিন আগে অডিট কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় কমিটি প্রকাশ করা হবে।’ 

গত ২৬ অক্টোবর রাকসু ও হল সংসদের এক বছর মেয়াদ শেষ হয়েছে। এরপর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচন ও সিনেট কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

কেকে/ এসএমএন       



আরও সংবাদ   বিষয়:  রাকসু নির্বাচন   রাজশাহী বিশ্ববিদ্যালয়   রাবি সংস্কার আন্দোলন   শিক্ষার্থী আন্দোলন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close