শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আবহাওয়া
ফরিদপুর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা সাধারণ মানুষের
সনৎ চক্র বর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিশেষ করে বৃদ্ধ, শিশু এমনকি সাধারণ মানুষ  একটু উষ্ণতার জন্য খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতের কারণে জেলার শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। ঘন কুয়াশার কারণে সকল, সন্ধ্যাও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

রোববার  (৪ জানুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। 

সরজমিনে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শীতের সময় জেলার বিভিন্ন এলাকায় কাঠ, খড়, শুকনো পাতা বা গাছের ডালপালা পুড়িয়ে আগুন জ্বালানোর চিত্র দেখা গেছে জেলার বিভিন্ন এলাকায়।

বৃদ্ধা সুধা রানী শীল বলেন, বেশ কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচুর শীত পড়েছে। তাই শরীর গরম করতে আমরা কয়েকজন আগুন পোহাচ্ছি।

শ্রমজীবি মোস্তফা সেখ বলেন, শীতের সকালে কনকনে শীত উপেক্ষা করেই আমাদের  কাজে যেতে হচ্ছে। খুব কষ্ট হয় তার পর কিস্তির জ্বালা। 

পান্নু মোল্লা  বলেন, এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে ছিন্নমূল ও দিন এনে দিনে খাওয়া শ্রমজীবী মানুষ। তিনি আরো বলেন  শীতার্ত মানুষ গুলোর শীতের একমাত্র সম্বল সরকারি বা বেসরকারিভাবে দেওয়া শীতার্ত গরম কাপড়ের উপর।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close