রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
আবহাওয়া
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
কুয়াশার তীব্রতার কারণে ফেরি চলাচল বন্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুয়াশার তীব্রতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ঘাট কর্তৃপক্ষ নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত ১১টা থেকে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এরই প্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানায়, নৌ-দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কুয়াশা   ফেরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close