শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
৭ রানে ৫ উইকেট নিয়ে সাকিবকে টপকে নাসুমের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুয়াশা ঢাকা দুপুরে বল হাতে জাদু দেখালেন নাসুম আহমেদ। নোয়াখালীর ব্যাটারদের নিয়ে একেবারে ছেলেখেলার মতো প্রভাব দেখিয়ে তিনি নতুন রেকর্ড গড়ে দিলেন। সাকিব আল হাসানকে ছাড়িয়ে স্পিনারদের মধ্যে এখন নাসুমের দখলে সেরা বোলিং রেকর্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুরের ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন নাসুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের মধ্যে এটিই সেরা বোলিং।

বিপিএলে স্পিনার হিসেবে এত দিন সেরা বোলিং ছিল সাকিবের। ২০১৭ সালের টুর্নামেন্টে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলতে নামা তারকা অলরাউন্ডার। সেটি টপকে গেলেন নাসুম।

সব মিলিয়ে বিপিএলে ৫ উইকেট নেওয়া মাত্র পঞ্চম স্পিনার নাসুম। অন্য তিন জন হলেন- ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

এছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এখন নাসুমের। ১৯ রানে ৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে তাসকিন আহমেদ।

নাসুমের ঘূর্ণিতে কুপোকাত হয়ে মাত্র ৬১ রানে অলআউট হয়ে গেছে নোয়াখালী। বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর এটি। গত দশ বছরের মধ্যে এটিই সবচেয়ে কম স্কোর। ২০১৬ সালে খুলনা টাইটান্স অলআউট হয়েছিল ৪৪ রানে। যা এখনও সর্বনিম্ন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বিপিএল   সাকিব   নাসুম   রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close