রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      
খেলাধুলা
পাঁচ বিশ্বকাপ খেলা মুসলেরার অবসর ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
ফার্নান্দো মুসলেরা

ফার্নান্দো মুসলেরা

উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন (৪০)। কোপা লিবার্তাদোরেসের ফাইনাল দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন পাঁচটি বিশ্বকাপে জায়গা পাওয়া এই তারকা। ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন নিজের দেশের মাটিতে, মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে।

কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন পূরণ হয়নি ফার্নান্দো মুসলেরার। ফাইনালে তার দল এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ১-০ গোলে হেরে যায় ব্রাজিলের পালমেইরাসের কাছে। তবে শিরোপা হাতছাড়া হলেও নিজের বিদায় নিয়ে সন্তুষ্ট উরুগুয়ের এই গোলরক্ষক।

ম্যাচ শেষে গণমাধ্যমকে মুসলেরা বলেন, ‘আমি খুশি মনেই বিদায় নিচ্ছি। কারণ, শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

ফাইনালের ফল নিয়ে হতাশা থাকলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মুসলেরা। নিজের দেশের মাটিতে মহাদেশীয় ফুটবলের অন্যতম বড় প্রতিযোগিতার ফাইনাল খেলে ক্যারিয়ার শেষ করতে পারাকেও বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।

অবসরের সিদ্ধান্তটি অবশ্য ফাইনালের পর হঠাৎ নেননি মুসলেরা। আগেই এস্তুদিয়ান্তেসের পরিচালনা পর্ষদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সতীর্থদের কাছ থেকেও বিদায় নেন এই গোলরক্ষক।

মুসলেরা বলেন, ‘আমি খুব খুশি মনেই বিদায় নিচ্ছি। ফল যা-ই হোক, ক্যারিয়ার শেষ করার জন্য এটি অসাধারণ একটি মুহূর্ত। ফুটবলে এমনটা হতেই পারে।’

ফাইনালে ৫২ মিনিটে রামন সোসার করা গোলে জয় নিশ্চিত করে পালমেইরাস। এতে চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতে ব্রাজিলের ক্লাবটি। আর সেই ম্যাচ দিয়েই শেষ হয় মুসলেরার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন।

উরুগুয়ের জাতীয় দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য গোলরক্ষক মুসলেরা ২০০৯-২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৭টি ম্যাচ। অংশ নিয়েছেন পাঁচটি বিশ্বকাপে—২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ আসরে। ২০১১  সালে কোপা আমেরিকা শিরোপা জিতেছিলেন তিনি। 

জাতীয় দলের পাশাপাশি তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের হয়েও দীর্ঘদিন খেলেছেন মুসলেরা। ক্লাবটির সমর্থকদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য এক নাম।

সূত্র :  বেইন স্পোর্টস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ খেলা   ফার্নান্দো মুসলেরার অবসর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close