শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
খেলাধুলা
ডিএনসিসির বর্ষপূর্তিতে হাফ ম্যারাথন, দৌড়ালেন পাঁচ হাজার প্রতিযোগী
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৪:৪৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। তিনটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ হাজার প্রতিযোগী।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। 

এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথন দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর ভোর সাড়ে ৫টায় ১০ কিলোমিটারের দৌড় এবং সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে তিন ক্যাটাগরির অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। পরে শফিকুল ইসলাম খান মিল্টন প্রতিটি ক্যাটাগরির ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসির বর্ষপূর্তি   হাফ ম্যারাথন   দৌড়ানো   হাজারো প্রতিযোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close