মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
খেলাধুলা
সল্ট-ডোনাল্ডের ঝড়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাট হাতে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ক্যারারায় পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের আট উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে হ্যারি ব্রুকের দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। 

দলীয় ১৭ রানে অধিনায়ক মিচেল মার্শের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরী। শেষ দিকে জোয়েল ডেভিসের ৩৯ এবং বেনের অপরাজিত ১৮ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

উত্তরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইংল্যান্ড। ফিল সল্ট ও ডোনাল্ডের উদ্বোধনী জুটিতে মাত্র আট ওভারেই দলীয় সংগ্রহ একশ ছাড়ায়। ডোনাল্ড ৩২ বলে ৮৫ এবং সল্ট ৩০ বলে ৫৮ রান করেন। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত মাত্র ১৩ দশমিক ১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। হাতে থাকে ৪১ বল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সল্ট-ডোনাল্ডের ঝড়   অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া   ইংল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close