শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      
খেলাধুলা
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৭:২৯ পিএম
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। কুঁচকির চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু হবে সোমবার (২৩ নভেম্বর)।

শনিবার (২১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মুশফিকের চোটের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিক চোটটি পেয়েছিলেন জোহানেসবার্গে প্রথম ম্যাচ চলাকালে। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন তিনি, প্রথমটিতে আউট হন শূন্য রানে। মুশফিকের চোটের জায়গায় পরে এমআরআই স্ক্যান করানো হয়। সেখানে প্রদাহ পাওয়া গেছে। চোট থেকে সেরে উঠতে তাকে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘চোট যাতে আরও গুরুতর না হয়, সে জন্য তাকে অবিলম্বে বিশ্রাম নিতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।’

এ নিয়ে বাংলাদেশের দুইজন ক্রিকেটার টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন। হাসান মাহমুদের অবশ্য দক্ষিণ আফ্রিকা সিরিজই শেষ। কনুইয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজেও খেলা হবে না তার। ফলে দেশে ফিরতে হচ্ছে তাকে।

৯ উইকেটে হারের ম্যাচে হাসান বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১১৮ রানের বিনিময়ে চার উইকেট নেন তিনি। পেয়ে যেতে পারতেন ফাইফারের দেখাও। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান ডেন প্যাটারসন। শেষ পর্যন্ত সেই উইকেটটি নেন এবাদত হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দ্বিতীয় টেস্ট   ছিটকে যাওয়া   মুশফিকুর রহিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close